৬ জানুয়ারি ৫‌জি রাঙাবে স্মার্টফোন ও ট‌্যাব মেলা

২ জানুয়ারি, ২০২২ ১৩:০১  
দুই বছর বির‌তির পর আগামী ৬ জানুয়া‌রি থে‌কে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হ‌চ্ছে ১৩তম স্মার্টফোন ও ট‌্যাব মেলা। সকা‌ল ১০টায় পর্দা উঠ‌লেও বি‌কে‌লে মেলার উদ্বোধন কর‌বেন ডাক ও টে‌লি‌যোগা‌যে‌াগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিন দিনের মেলায় থাক‌বে ৫জি বি‌শেষ বুথ; যেখা‌নে ভিআর চশমায় ভার্চুয়াল পরাবাস্তবতা কিছুটা পরখ করতে পা‌রবেন দর্শনার্থীরা। টেলিটক আর হুয়াওয়ের যৌথ প্রোযজনায় ৫জির দুর্দান্ত গতির সাথে পরিচিত হতে পারবেন তারা। প্রথমবারের মতো এবারের মেলাতে থাকছে না প্রবেশ মূল্য। তবে দর্শনার্থীদের মাস্ক বাধ্যতামূলক। প্রবশের সময় মাপা হবে শারীরিক তাপমাত্রা। র‌বিব‌ার সকাল ঢাকার একটি স্থানীয় হো‌টে‌লে অনুষ্ঠিত সংবাদ স‌ম্মেল‌নে এসব তথ্য তুলে ধ‌রেন আ‌য়োজক প্রতিষ্ঠান মেকার ক‌মিউ‌নি‌কেশন প্রধান নির্বাহী মুহম্মদ খান। সংবাদ সম্মেলনে মেলায় নিজেদের অংশীদারিত্বের কথা তুলে ধরেন মেলার সহ-আয়োজক ব্র্যান্ড স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি, টেকনো, হুয়াওয়ে এবং টেলিটক প্রতিনিধিরা। এসময় তারা জানান, স্মার্টফোন ও ট্যাব মেলায় নতুন ফোন উ‌ন্মোচন কর‌বে স‌্যামসাং ও ভি‌ভো। ফো‌নের পাশাপা‌শি আইও‌টি ডিভাইস আন‌বে শাও‌মি। আর অবমুক্ত হওয়া এবং বাজারে আসা হালনাগাদ স্মার্টফোনের ৫জি’র পরীক্ষা চালানো সুযোগ করে দেবে টেলিটক। সংবাদ সম্মেলনে অংশীজনদের মধ্যে বক্তব্য রাখেন অপো বাংলাদেশের হেড অফ মার্কেটিং মিস্টার লিউ ফ্যাং, ভিভো বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার তানজিব আহম্মেদ, রিয়েলমি বাংলাদেশের হেড অফ সেলস মুজাহিদুল ইসলাম, ডিএক্স গ্রুপের হেড অফ রিটেইল অপারেশন জে এম হাসান সাইফ, টে‌লিট‌কের অ‌্যা‌সিস‌টেন্ট ম‌্যা‌নেজার মো আবুল হাসান মাসুদ, হুয়াওয়ে টেকনলজিস বাংলাদেশ লিমিটেডের হেড অফ পাবলিক অ্যাফেয়ার্স এন্ড কমিনিকেশন মিস্টার ইউওয়াইং, ট্র্যান্সন বাংলাদেশের হেড অব মার্কেটিং মোঃ আসাদুজ্জামান,  এবং স্যামসাং মেবাইলের হেড অব প্রোডাক্ট প্লানিং ফজলুল মুসাইর চৌধুরী।